আবার আসবে ফিরে
- শিশির খান - কাব্যিকা

জানি একদিন তুমি ফিরবেই আবার,
হয়তো কোন গ্রীষ্মের খুব ভোড়ে
পূর্ব অন্তরীক্ষে প্রভায় উষার।

জানি আসবে ফিরে, তুমি আসবে ;
হয়তো কোন বর্ষায় ভেজা সকালের
ঝড়ে পড়া একমুঠো সুখ হয়ে ভাসবে।

জানি আরেকটি বার নিশ্চই তুমি আসবে,
হয়তো কোন এক শরতের তপ্ত দুপুরে
কাশফুলের বনে লুকিয়ে খিল-খিলিয়ে হাসবে।

হয়তো কোন হেমন্তে আবার, হৃদয়ে আমার ;
তুলে হিমেল হাওয়ার অশান্ত ঢেউ
জানি ফিরবে তুমি জীবনে আবার।

হয়তো বা কোন শীতের উষ্ণ চাদরে,
ফিরবে আবার তুমি, ফিরবে জানি
শিশিরে জড়ানো ভালবাসাময় মিষ্টি আদরে।

হয়তো কোন বসন্তের দিনের শেষে,
ককিলের মিষ্টি সুরে হৃদয়ের পুষ্পবাগে
হঠাৎ তুমি আসবে ফিরে আমায় ভালবেসে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৭-০১-২০১৯ ১৫:৩৬ মিঃ

জানি আবার আসবে ফিরে......


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026